Posts

Showing posts with the label ইউরোপ

ব্রেক্সিট: ইউরোপীয় নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

Image
ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেন বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু করেছে। এ সিদ্ধান্ত বৃটেনের জন্য সার্বভৌমত্ব ফিরে পাওয়া। অন্যদিকে অন্যদের কাছে এ পদক্ষেপ তিক্ততায় ভরা। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে লিবসব চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করেছেন। তারই প্রেক্ষিতে নানা রকম মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বৃটেন এ ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও ‘আমরা একে অন্যের প্রয়োজনে লাগবো’ এমন মন্তব্য করেছেন তাদের অনেকে। প্রতিক্রিয়া দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক, জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল প্রমুখ। ফ্রাঁসোয়া ওঁলাদে বলেছেন, বৃটিশদের কাছে বেদনাদায়ক হবে ব্রেক্সিট। ইউরোপ সামনে এগিয়ে যাওয়ার গতি পাবে। নিঃসন্দেহে সেই গতি হবে ভিন্ন। অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, জার্মান ও তার অংশীদাররা অবশ্যই এমন দিন প্রত্যাশা করে নি। তা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট নিয়ে আলোচনায় সুষ্ঠু ও গঠনমুলক পদক্ষেপ নেবে। তিনি বলেন, প্রথমেই আমাদেরকে পরিষ্কার হতে হবে যে, কিভাবে আমরা আমাদের আন্তঃসম্পর্ক ছিন্ন করবো। তারপরই আসে এই প্রশ্...